দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশকে নির্দেশনা দিলেন এসপি মাসুদ
রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে প্রত্যেক থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।
রবিবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশের এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তা, ফোর্স ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে কল্যাণ সংক্রান্ত বিষয়ে তাদের প্রস্তাবনা ও মতামত উত্থাপন করেন। পুলিশ সুপার তাদের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। থানা এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় সেদিকের প্রতি লক্ষ্য রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। মাদক-জংগী-সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের কথা বলা হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সকলকে পেশাদারিত্ব, দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার। এছাড়া সম্প্রতি পিআরএল এ গমনকারী দুইজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied