মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ২
মানিকগঞ্জে মাদক নির্মূল অভিযানে দেড় লাখ টাকা মুল্যের ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। ডিবির গোপন অভিযানে রোববার রাতে জেলার সিংগাইর উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার শহিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল ওরফে উবায়দুল্লাহ (৩৬) এবং একই উপজেলার আঙ্গারিয়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মো. শরীফ (৩৫)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার-এর দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবহিকতায় রোববার রাতে ডিবির এসআই মো. কায়সার হামিদের নেতৃত্বে বিশেষ অভিযানে সিংগাইর এলাকা থেকে ওবাইদুল্লাহ ও শরিফ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় টাকা মুল্যের ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানাননো হয়। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied