ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাফ ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১২:৪৩

নেপাল, স্বাগতিক হওয়ার সুবাদে ফাইনালে একধাপ এগিয়ে থাকবে। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ থাকবে তাদের দর্শক। নেপালের ১১ জনের সঙ্গে এই ‘দ্বাদশ খেলোয়াড়ের’ সঙ্গেও লড়তে হবে বাংলাদেশকে। এই চাপ কিন্তু আত্মবিশ্বাসে কোনও ফাটল ধরাচ্ছে না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা দাপট দেখিয়ে উঠেছে।

ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০ গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে নেপাল করেছে ১০ গোল। আক্রমণের ধার কার কতটা বেশি, তা এই পরিসংখ্যান বলে দিচ্ছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৮ গোল। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল সিরাত জাহান স্বপ্ন। ভুটানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরিতে মাঠ ছাড়া এই ফরোয়ার্ড দুশ্চিন্তায় ফেলেছিলেন। কিন্তু ফাইনালের আগের দিন অনুশীলন করেছেন এই ফরোয়ার্ড। ফিট থাকলে তাকে খেলাবেন। এছাড়া সব খেলোয়াড়ই ফিট এবং খেলাতে কোনও সমস্যা নেই।

অন্যদিকে নেপাল স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারি ডেঙ্গুর কারণে শেষ দুই ম্যাচ খেলেননি। মাঞ্জালি কুমারি ইয়ঞ্জানও একই কারণে ছিলেন না। তারা সুস্থই বলা চলে। বিশেষ করে সাবিত্রাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার, এম আখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সাবিনা খাতুন (অধিনায়ক), শ্রীমতি কৃষ্ণারানি সরকার, জাহান স্বপ্ন/রিতু চাকমা, সানজিদা আখতার।

নেপালের সম্ভাব্য একাদশ : আঞ্জিলা টুম্বাপো সুব্বা (অধিনায়ক ও গোলকিপার), পুনম জারঘা মাগার, গীতা রানা, হিরা কুমারি ভুজেল, অমৃতা জায়শি, দিপা শাহী, আমিষা কার্কি/আনিতা কেসি, আনিতা বাসনেত, সারু লিম্বু, প্রীতি রাই, সাবিত্রা ভান্ডারি/রাশমি কুমারি ঘিসিং। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’