ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ দল গঠনে ভারতের ভুল সামনে আনলেন জনসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১:৩০

অস্ট্রেলিয়ার কন্ডিশন বরাবরই পেসারদের জন্য সহায়ক। সেখানেই হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বৈশ্বিক আসরের জন্য ভারত কিনা দল সাজিয়েছে কেবল চার বিশেষজ্ঞ পেসার নিয়ে। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসন বলেছেন, অনেক বড় ঝুঁকি নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ার দলটি। ভারতের বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং। সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদের মধ্যে আবার আর্শদিপ আন্তর্জাতিক আঙিনায় একেবারেই নতুন। গত জুলাইয়ে হয়েছে তার টি-টোয়েন্টি অভিষেক।

সাবেকদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এখন ভারতে আছেন জনসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী বোলার তুলে ধরেছেন, বিশ্বকাপ দল গঠনে কোথায় ভুল করেছে ভারত। তিনি বলেন, দলে যদি একজন পেস বোলিং অলরাউন্ডার, কয়েকজন স্পিনার ও চার জন ফাস্ট বোলার রাখা হয়, তাহলে এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তবে ভারত সম্ভবত দুইজন পেসার, একজন অলরাউন্ডার (হার্দিক পান্ডিয়া) ও দুই জন স্পিনার খেলানোর ভাবনায় আছে।

জনসন আরও বলেন, অস্ট্রেলিয়ায় নিশ্চিতভাবে তিন জন ফাস্ট বোলার খেলাতে হবে, কিছু কিছু কন্ডিশনে সম্ভব হলে চার জন, যেমন পার্থে। আমার ধারণা, তাদের পরিকল্পনা আছে। তবে যদি চার পেসার নিয়ে যাওয়া হয়, তাহলে কাজটা একটু ঝুঁকির। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি অনেক বড় ব্যাপার। কিন্তু সব সময় যে গতিই সাফল্য এনে দেয় তা মনে করেন না জনসন। দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া এই পেসার বললেন, বোলিং করতে হবে জুটি বেঁধে।

তিনি বলেন, এই বিষয়গুলো মজার (সবারই ১৪৫ এর বেশি গতিতে বল করতে হবে)। কেউই যদি ১৪৫ কিমি এর বেশি গতিতে বল করতে পারে, একই গতিতে বল করার জন্য আরেকজনকে দরকার নেই। প্রয়োজন এমন বোলারের যারা পরস্পরকে সহায়তা করবে, একসঙ্গে কাজ করবে। প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রোটিয়াদের সঙ্গে তিনটি ওয়ানডেও খেলবে তারা। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু করবে ভারত।

 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’