ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁর ধামইরহাটে সেনা সদস্যের পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন সেনা সদস্য কাইফুর ইসলাম। ঘটনার সময়কার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাইফুর ইসলাম জানান, গত বছরের ২২ জুলাই উদয়শ্রী গ্রামে তাদের বাড়ির প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় প্রতিবেশী আব্দুল গনির পরিবার বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গনির লোকজন পরিবারের সদস্যদের বাঁশ ও রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটায়। এতে তার বাবা ইসমাইল হোসেন গুরুত্বর জখম হন। চিকিৎসার জন্য প্রথমে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজে ও সবশেষে অবস্থা গুরুত্বর হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওই সেনা সদস্য আরো জানান, ঘটনার পর ১২ জনকে আসামি করে হত্যা মামলা হলেও মূল আসামিসহ অধিকাংশরাই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আসামিরা প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারের সদস্যরা শংকা প্রকাশ করেছেন। সম্মেলনে দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনি শাস্তি নিশ্চিতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী ও মৃত ইসমাইলের স্ত্রী মেহেরুন নেছা, ভাই মাইনুল ইসলাম, জামাতা খাইরুল ইসলাম, চাচাতো ভাই সেকেন্দার আলী, ভাতিজা আশিক ইসলাম, নারী নেত্রী ও সমাজসেবী মাহফুজা সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার বিষয়ে হত্যা মামলা রুজু হয়েছে এবং ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে থানা পুলিশ মাঠে কাজ করছে।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত