কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি
যশোরের কেশবপুর উপজেলায় গত এক মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। ফলে বিদ্যালয়গুলোতে চোর আতঙ্ক বিরাজ করছে। দপ্তরি কাম প্রহরী না থাকায় এসব বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে থানায় পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ নিয়ে গত এক মাসে চোরেরা ৩টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৭টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করেছে।
সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ সাংবদিকদের জানায়, দপ্তরি কাম প্রহরী না থাকায় এসব বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ে চুরির ঘটনায় বিদ্যালয়গুলোতে চোর আতঙ্ক বিরাজ করছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী রয়েছে। বাকি ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী না থাকায় রাতের অন্ধকারে ওই সব বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শনিবার রাতে ২০টি সিলিং ফ্যান, ২টি দেয়াল ঘড়ি ও নগদ ২৫০০ টাকা চুরি হয়েছে। এর আগে গত ২১ আগস্ট সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০টি সিলিং ফ্যান, সোলার ব্যাটারি, পানির ট্যাপ, বৈদ্যুতিক বাল্ব ও নগদ টাকা এবং বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এসব বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেয়া হয়নি, এমনকি ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) স্থাপন করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সহজেই চোরেরা রাতের অন্ধকারে বিদ্যালয় থেকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে।
আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বলেন, বিদ্যালয় থেকে সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করাসহ প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নেই। এ কারণে ওই সব বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটছে। এসব বিদ্যালয়ে চোর আতঙ্ক বিরাজ করছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এসব চুরির ঘটনা তদন্তাধীন।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান