ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কবুতর খাওয়ায় বেজির ফাঁসি, ম্যাজিস্ট্রেটের হাতে যুবক


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:২

চট্টগ্রামের পটিয়ায় কবুতর খাওয়ার দায়ে একটি বেজিকে ফাঁসি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্যপ্রাণী হত্যার দায়ে নজরুল ইসলাম নামে এক যুবককে বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী এ জরিমানা প্রদান করেন।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের দক্ষিণ ভূর্ষী গ্রামের ফরিদ আহমদের ছেলে নজরুল ইসলাম তার ঘরে কবুতর পালন করে। বেশ কিছুদিন ধরে বেজি কবুতরের বাসায় ডুকে ৮-১০টি কবুতর খেয়ে ফেলে। ফলে যুবক ক্ষিপ্ত হয়ে বাসার পাশে বেজি ধরার ফাঁদ বসায়। গত রোববার ওই ফাঁদে বেজিটি ধরা পড়ে। পরে সে বেজিটিকে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এ ঘটনা তার ফেসবুক লাইভ দিয়ে ভিডিও ছাড়ে।

ভিডিও ভাইরাল হলে পটিয়া বন বিভাগের নজরে এলে বণ্যপ্রাণী নিধনের অভিযোগে বুধবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরীর কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণী নিধন আইনে এক হাজার টাকা জরিমানা প্রদান করেন। সে কখনো বণ্যপ্রাণী নিধন করবে না মর্মে অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, বণ্যপ্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। ফলে এ আইনে তাকে ‍এক হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন