ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৫:১৪
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
 
তিনি জানান, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক চোরাকারবারিরা র‌্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় এক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। অপরদিকে টেকনাফ পৌরসভার লামার বাজার খায়ুকখালী খালের নতুন ব্রিজের নিচে আরেকজনের মরদেহ ভেসে আসছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ