কমলগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাধবপুর ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতির এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তোফাজ্জ্বল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিংহ, কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, মাধবপুর ইউনিয়নের পুলিশিংয়ের বিট অফিসার এসআই নিয়াজ মাহমুদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ মল্লিক, মাধবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি দোলাল ছত্রী, নূরজাহান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিপ্লব বাউরী, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শিপন ভট্টাচার্য প্রমুখ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার