ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে অফিস কক্ষ দখল করে কর্মকর্তার বসবাস


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৫:২২

পটুয়াখালীর বাউফলে উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান তার  কার্যালয়ের কর্মচারীদের একটি অফিস কক্ষ দখল করে বসবাস করছেন। কার্যালয়ের ৪টি কক্ষের মধ্যে দুটি তার দখলে থাকায় অফিস কক্ষ সংকটে ভুগছেন কর্মচারীরা। প্রভাবশালী ওই প্রকৌশলীর ভয়ে প্রতিবাদও করতে পারছেন না তার অধীনস্থ কর্মচারীরা। 

সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে পৃথক একতলা ভবনে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়। ওই কার্যালয়ে চারটি কক্ষ রয়েছে। এরমধ্যে একটি উপ-সহকারী প্রকৌশলীর অফিস কক্ষ, একটি স্টোর কক্ষ। বাকি দুটি অফিস সহকারী ও মেকানিকদের ব্যবহার করার কথা। তবে অদৃশ্য ক্ষমতাবলে উপ-সহকারী প্রকৌশলী মাকসুদ অবৈধভাবে কর্মচারীদের একটি কক্ষ দখলে নিয়ে বসবাস করে আসছেন। ওই কক্ষে রয়েছে খাট, চেয়ার- টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র। সরকারি বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। ওখানেই করেন খাওয়া-দাওয়া ও রাতযাপন। বন্ধের দিনও থাকেন অফিসে। তার জন্য রান্না করা হয় পাশের ভবনের আরেকটি কক্ষে। 

এদিকে, ওই কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলীসহ ১ জন অফিস সহকারী, ৩ জন মেকানিক, ২ জন ভিসি ম্যাশন, ১ জন প্রহরী ও ১ জন শ্রমিক কর্মরত রয়েছেন। কর্মকর্তা একাই দুটি কক্ষ দখল করে নেয়ায় মাত্র একটি কক্ষ ব্যবহার করছেন ৮ জন কর্মচারী।  অফিস কক্ষ সংকটের কারণে দাপ্তরিক কাজকর্ম করতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মচারীদের।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী বলেন, স্যারের অনেক ক্ষমতা। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের চাকরি থাকবে না।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আমি ওই অফিসের ভেতরেই থাকি। এ নিয়ে সমস্যা হলে থাকব না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন বলেন, অফিস কক্ষ আবাসিকভাবে ব্যবহার করার সুযোগ নেই।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার