ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‘প্রয়োজনের প্রিয়জন’ স্লোগানে সেবা শাহজাদপুরের যাত্রা শুরু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘প্রয়োজনের প্রিয়জন’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা শাহজাদপুর’ নামক অনলাইন মার্কেটপ্লেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সেবা শাহজাদপুরের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। 

সেবা শাহজাদপুরের চেয়ারম্যান এম জি চৌধুরী শুভ্রর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক শাহবাজ খান সানি, সাংবাদিক আল আমিন হোসেন, জহুরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মাসুদ মোশাররফসহ সেবা শাহজাদপুরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অনলাইন বাজার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শিল্পসমৃদ্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুর উপজেলার ‘সেবা শাহজাদপুর’ অনলাইন মার্কেটপ্লেসের কার্যক্রম খুবই প্রশংসিত হবে বলে মনে করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা