ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় বাড়ছে চোখের অসুখ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৫:৫৯
চট্টগ্রামের আনোয়ারায় অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে কনজাংটিভাইটিস বা চোখের অসুখ । প্রতিদিন অসংখ্য মানুষ চোখের সমস্যা নিয়ে শরনাপন্ন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালের চিকিৎসকের কাছে।রোগটি ছোঁয়াচে বলে সতর্কতার বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে দেখা যায়, নানা বয়সী চোখ উঠা রোগী ড্রপের জন্য ভিড় করছেন।জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বলেন, এক সপ্তাহ আগে হঠাৎ আমার ছেলের এক চোখে ব্যথা অনুভব করার কথা জানাই। এরপর চোখ লাল হয়ে যায়। স্থানীয় চোখের ডাক্তার দেখিয়ে ড্রপ ব্যবহার করি। এরই মধ্যে রোগটি আমার পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে আমার পরিবারের ৩ জন চোখ উঠা রোগে আক্রান্ত।আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শওকত বলেন, গতকাল থেকে চোখ দুটি লাল হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চোখ মেলতি বেশি জ্বালা করছিল তাই হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছি।বিলপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মুন্নি সিংহ জানাই, সকাল থেকে প্রায় ১০-১৫ জন চোখ উঠা রোগী এসেছে। তাদের প্রয়োজনীয় ওষুধ সহ চোখের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েকদিন ধরে চোখ উঠা রোগীর চাপ বেড়ে গেছে। 
আনোয়ারা সদরের ফার্মেসি কর্মচারী বলেন, গত এক সপ্তাহ ধরে চোখের ড্রপ কিনতে আসা রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া চোখের ড্রপ ব্যবহার করা থেকে বিরত থাকতে বললেও অনেকেই তা মানছেন না৷
 
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার মো. এমরান হোসেন বলেন, গত সপ্তাহে প্রায় ৫০ জনের অধিক রোগী চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। যার মধ্যে শিশু ও বয়স্ক রোগীও রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রাশীদ বলেন, মূলত এটা একটা ভাইরাসজনিত রোগ। কোনো আক্রান্ত ব্যক্তি যদি নিজের চোখে হাত দিয়ে অন্য জনের সংস্পর্শে যায় তাহলে সুস্থ ব্যক্তিও এ রোগে আক্রান্ত হয়। সারা বছর এই ধরনের রোগী থাকে। তবে এখন এ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহারে সচেতন হতে হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী