ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের জালে তিন গোল, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে সাবিনারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৭:৬

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের জালে তিন তিনটি গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুটি গোল দিয়েছে প্রথমার্ধেই। মাঝে অবশ্য নেপাল একটি গোল পরিশোধ করে। তবে তিন গোলে এগিয়ে থাকায় প্রথমবারের মতো শিরোপা জয়ের আরও কাছে এগিয়ে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার বিকালে কাঠমুণ্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। সেই ধারবাহিকতায় ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে ক্রস করেন কৃষ্ণা রানি সরকার। আর টোকা দিয়ে বল নেপালের জালে পাঠিয়ে দেন শামসুরন্নাহার।

এরপর ম্যাচের ৪১তম মিনিটে নিজেই গোল করেন আগের গোলের যোগানদাতা কৃষ্ণা রানি সরকার। এদিকে প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেপাল। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বিরতির পর একটি গোল শোধ করে নেপাল। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আরও একটি গোল দেয় সাবিনারা।

উল্লেখ্য, সাফের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে নিজেদের সবগুলো ম্যাচে জয় নিয়ে উঠে আসে সেরা চারে। সেমিফাইনাল পর্বের ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভুটনাকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’