মান্দায় ভটভটির ধাক্কায় ভ্যান চালক নিহত
নওগাঁর মান্দায় ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ভটভটির ধাক্কায় নিহত হয়েছেন আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর নামক স্থানে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার কালিগ্রাম গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৫০)।
জানা গেছে, সোমবার রাত ৮টার সময় চৌবাড়িয়া বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁকাপুর নামক স্থানে পৌঁছালে একটি ভটভটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ভটভটি চালকের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, আইনি প্রক্রিয়া শেষে ভ্যান চালকের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে