শ্রীমঙ্গলে দুর্গাপূজা সামনে রেখে জনপ্রতিদের নিয়ে সভা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম আর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতলিব,রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী,মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু সহ সকল ইউনিয়নের ইউপি সদস্যগণ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলে এবার ১৬৭ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীমঙ্গলের সম্প্রীতি দৃষ্টান্ত সারাদেশে রয়েছে। ধর্মীয় উৎসবটা হিন্দু ধর্মাবলম্বীদের হলেও শ্রীমঙ্গলে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে। এখানে সকলের সম্মিলিত প্রীচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজার সমাপ্তি ঘটবে। বক্তারা বলেন, যুগ যুগ থেকে শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব পালনের যে রীতি রয়েছে, এবারও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সকল ব্যবস্থা রাখা হয়েছে। পূজা চলাকালীন অবস্থায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের প্রশাসনের ভূমিকায় থেকে কাজ করতে হবে। যে সকল জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছে তাদেরকেও সাথে নিয়ে সকলে মিলেমিশে কাজ করলে কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই পূজার সমাপ্তি সম্পন্ন সম্ভব বলে জানান বক্তারা।

এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied