গাজীপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার
গাজীপুরে ককটেল বিস্ফারণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের বিক্রয় কর্মকর্তা শাহেদ শরীফের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে নেয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।গেল রাতে নগরীর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলির খালি খোসা, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইউসুফ আলী রানা, বিধান হালদার, আনোয়ার হোসেন, মো রুবেল, বাবুল বেপারী, জাকির হোসেন, সোলাইমান আকন, মৃদুল বাড়ই ও সাগর বাড়ই। বেলা ১১টায় মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এছাড়াও তিনি বলেন, গত ১৬ তারিখে রকেটের ওই বিক্রয় কর্মীর টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনার পরেই মহানগর পুলিশ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। গেল রাতে নগরীর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ২ সদস্য ইউসুফ আলী রানা ও বিধান হালদারকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। এরপর তাদের দেয়া তথ্য মতে রাতেই কাশিমপুরের লস্করচালা এলাকায় একটি খেলার মাঠে পুলিশ অভিযানে গেলেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে লক্ষ্য করে গুল ছুড়তে থাকে ডাকাতরা। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যেতে চায়। এসময় ৭ জনকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ।
তাদের বিরুদ্ধে ডাকাতি, পুলিশের উপর আক্রমণ, অস্ত্রসহ ৪টি মামলা করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন
সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
Link Copied