ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে ভারতের হয়ে নতুন ভূমিকায় কোহলি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ২:৪১

বিশ্বকাপে ভারতের হয়ে তৃতীয় ওপেনারের ভূমিকা পালনের পাশাপাশি ষষ্ঠ বোলার হিসেবেও দেখে যেতে পারে বিরাট কোহলিকে। মোহালির নেটে সেই আভাস পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামার আগে বেশ কিছুক্ষণ বল করতে দেখা গেছে কোহলিকে।

সোমবার ভারতের অনুশীলনে দেখা যায়, ব্যাট করতে নামার আগে প্রায় ৩০ মিনিট ধরে বল করেন কোহলি। বেশ গুরুত্ব দিয়ে কোহলির বোলিং তদারক করতে দেখা যায় রাহুল দ্রাবিড়কে। বাকি সতীর্থরাও নেটের পাশে দাঁড়িয়ে কোহলির বল করা দেখছিলেন। নিছক শরীর গরম করার জন্য নয়, বেশ গুরুত্ব দিয়ে বলে করেন কোহলি। কয়েকটি বল খেলতে সমস্যা হয় অক্ষর পটেলের। সেটা দেখেই মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ বোলার হিসেবে কোহলিকে দেখা যেতে পারে।

এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে এক ওভার বল করেছিলেন কোহলি। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিয়মিত বল করতেন তিনি। জাতীয় দলে পা রাখার পরেও মাঝেমধ্যে তাকে দিয়ে বল করাতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু গত কয়েক বছরে সে রকম বল হাতে দেখা যায়নি তাকে। সেই ভূমিকাতেও নিজেকে তৈরি রাখতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ খেলবে ভারত। এই দু’টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন রোহিত শর্মারা।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’