সাকিব-তামিমের পর টি-টেন লিগে মোস্তাফিজ
আবুধাবির টি-টেন লিগের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল; এ খবর জানা গিয়েছিল আগেই। এবার দশ ওভারের ক্রিকেটের এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর।
আগামী ২৬ সেপ্টেম্বর হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দল পেলেই জানা যাবে কাদের জার্সি পরে মাঠ মাতাবেন মোস্তাফিজ। অবশ্য এরপরও বাকি থাকবে বিসিবির অনাপত্তিপত্র। সেটি না পাওয়ায় ২০১৭ সালে প্রথম আসর খেলতে পারেননি মোস্তাফিজ।
এবারের টি-টেন লিগের ড্রাফটে মোস্তাফিজের থাকার বিষয়টি নিশ্চিত করে টি-টেন লিগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-র ড্রাফটে আছে।’
এর আগে ২০১৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছিলেন মোস্তাফিজসহ। বিসিবি সেবার মোস্তাফিজের ইনজুরি নিয়ে চিন্তিত থাকায় টি-টেন লিগ খেলার অনাপত্তিপত্র দেয়নি। এবার ড্রাফটে দল পেলে ও বিসিবি অনাপত্তিপত্র দিলে প্রথমবারের মতো টি-টেন লিগে খেলবেন মোস্তাফিজ।
মোস্তাফিজের মতো ২০১৭ সালের দল পেয়েছিলেন সাকিব-তামিমও। তারা দুজনই বিসিবির অনাপত্তিপত্র নিয়ে খেলেন সেই আসরে। সেবার কেরালা কিংসের হয়ে চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ পান সাকিব। এবার তিনি খেলবেন বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে। অন্যদিকে তামিম খেলেছিলেন পাখতুনসের হয়ে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ