নাঙ্গলকোটে সরকারি ডিগ্রী কলেজের শিক্ষকদের বিধায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবু জাফর মোঃ ছালেহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার আব্দুল লতিফ ও অফিস সহকারী তাজুল ইসলামের বিধায় সংবর্ধনা কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী রায়হান মেহেবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, প্রফেসার মাহবুব মজুমদার, বিধায়ী প্রফেসার আবু জাফর মোঃ ছালেহ, প্রফেসার আবদুল লতিফ বশিরুজ্জামান খান, ঢাকা থেকে আগত বিশেষ সমাজ সেবিকা আবু জাফরের সহধর্মিনী মোসাঃ নাজনীন দোলনা, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের শিক্ষিকা কামরুন্নাহার প্রমূখ। অনুষ্ঠানে বিধায়ী শিক্ষকদের মূল্যবান ক্রেস্ট, নগদ অর্থ ফুল, শাড়ি ও নানাবিধ উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ২জন শিক্ষক ও ২জন শিক্ষিকাকে এ বছরের শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয় এবং পুরস্কৃত করা হয়। শিক্ষকরা হলেন মোঃ জহির উদ্দিন আহাম্মদ, গোলাম রসুল, আ ফ ম ইয়াসমিন পাটোয়ারী, মোসাঃ পান্না আক্তার। অনুষ্ঠানে ডাঃ রফিকুজ্জামান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রীদের নগত অর্থ দিয়ে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন মোঃ নুরুল আফছার ও মোঃ আলী আক্কাছ, অনুষ্ঠানের আয়োজন করেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রফেসার ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত