ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খানসামায় কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৪:৫৬

দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২/ ২০২২-২০২৩ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়‌।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় মুঠো ফোনে এই প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচীর আওতায়প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহবান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই প্রণোদনার আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬