কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আকবর আলী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়ি স্থানীয় শমশেরনগর ইউনিয়নের ভাদাইল দেউর গ্রামে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে পায়ে হেঁটে শমশেরনগর বাজারে আসছিলেন মুক্তিযোদ্ধা আকবর আলী। তিনি শমসেরনগর-কুলাউড়া মূল সড়কে ওঠতেই দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৩ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার আইনের আশ্রয় নিলে তাদের সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied