ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৯-২০২২ বিকাল ৫:১১
নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫  শতক সরকারি জমি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  উমর ফারুকের নেতৃত্বে পাঁচলাইশ থানার এস.আই শুভ্র মুকুল সহ পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়েছে। 
 উদ্ধারকৃত জমির মুল্য প্রায়  ১০ কোটি টাকা হবে বলে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন এই জমিটি অবাঙ্গালী নেছার আহমদ পিং- আবদুল কাদের সাং- অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকার এর নামে (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। উক্ত জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমিদস্যুচক্র উক্ত ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা সরকারি জমির দখল বুঝে নেই এবং সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেই।
 
 এবং অবৈধ নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ২০ সেপ্টেম্বররের  মধ্যে মালামাল সরিয়ে নিবেন বলে জনৈক হুমায়ুন কবির নামক ব্যক্তি অঙ্গিকারনামা প্রদান করেন।সরকারি আদেশ অমান্য করে রাজবাড়ী হোল্ডিং লিমিটেড নামের ডেভেলপার কোম্পানি জায়গাটিতে স্থাপনা নির্মাণ করছিলো।
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আরো বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যে কেউ হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
 
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি।চট্টগ্রাম জেলার মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে।এই কয়েকদিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি।ভূমিদস্যুদের লোলুপতা থেকে সরকাররী জায়গা উদ্ধারের জন্যে এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী