ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারী ফুটবলারদের বরণে প্রস্তুত হচ্ছে বিআরটিসি বাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২২ বিকাল ৫:২৫

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরই নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়ার দাবি ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন নারীদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তাদের দোতলা একটি বাস এজন্য বরাদ্দ দিচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। এই বাসের গায়ে নতুন করে চ্যাম্পিয়নদের ছবিযুক্ত বড় স্টিকার লাগানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরই আমাদের মতিঝিল ডিপোতে এ কাজ শুরু করেছি। আজ রাতের মধ্যেই বাসটি প্রস্তুত হয়ে যাবে।

ইতিহাস গড়ার ম্যাচে নেপালের বিপক্ষে ফাইনালে স্মরণীয় জয়ে প্রথম গোলটি করেন শামসুন্নাহার। পরের দুটি গোল আসে কৃষ্ণা রানী সরকারের পা থেকে। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন অনিতা বাসনেত।

দক্ষিণ এশিয়ার সেরার ট্রফি নিয়ে কাঠমান্ডু থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রওয়ানা হবেন সাবিনারা। এদিন স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

প্রীতি / প্রীতি

প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ

ঋতুপর্ণা-মনিকাকে নিয়ে আলাদা পরিকল্পনা উজবেকিস্তানের

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

মারমুশ শো– হালান্ডের অভাব বুঝতে পারেনি সিটি

জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!

টস হেরে ব্যাটিংয়ে ভারত

দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া