ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২০-৯-২০২২ বিকাল ৫:৫১
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবুতর খোলা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কবুতর খোলা দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক ভবন পিলারের কাজ করা হয়েছে। নির্মিত পিলার ও বেইজের কাজে নিন্মমানের ইটের খোয়া, বালু ও পরিমানের চেয়ে কম সিমেন্টের সংমিশ্রন ব্যবহার করা হয়েছে। এ সময় ঠিকাদার বা কোন নির্মাণ শ্রমিকে দেখা যায়নি। নির্মিত ভবনের পাশেই স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একটি টিনের ছাপরা দেখতে পাওয়া গেছে। তাতে চেয়ার টেবিল পাতা থাকলেও কোন স্বাস্থ্য কর্মীর দেখা মিলেনি। ক্লিনিক প্রাঙ্গণের একটি গাছে অস্থায়ীভাবে লাগানো পল্লীবিদ্যুৎ সংযোগের মিটারটিও খুঁলে নেন বিদ্যুৎ অফিসের কর্মীরা।
একটি সূত্র জানায়, এখানকার কমিউনিটি ক্লিনেকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সেবিকার নাম বিউটি। তিনি এখানে মাঝে মধ্যে আসেন। ওই স্বাস্থ্য সেবিকার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, কবুতর খোলা কমিউনিটি ক্লিনিকের পুরনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। নিন্মামনের উপকরণ সামগ্রী ব্যবহার কাজে অনিয়ম করায় স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা এ বিষয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বাকবিতন্ডায় জড়ায়। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদার আমাদের কথা শুনছেন না। যতটুকু পারি ওই দিকে খেয়াল রাখছি। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল জানান, এইচইডি ইনচার্জ আমাকে জানিয়েছেন এলাকাবাসী কাজে বাঁধা দিচ্ছে। এ ব্যাপারে জানতে ঠিকাদার পাপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি। এ অবস্থায় কবুতর খোলা কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ কাজে কত টাকা ব্যায় ধরা হয়েছে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। মুন্সীগঞ্জ জেলা এইচইডি ইনচার্জ কেএম সালাউদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 
আপনাদের কাছে অভিযোগ কে দিলো? এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি। আমি অফিসের বাহিরে আছি সব জেনে বলতে হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান