কেশবপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
সিসিএস পরিচালিত খুলনা রুপসা তিলক থেকে আসা রোভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল এর উদ্যোগে কেশবপুর শহরের অনন্ত সাহা সড়ক সাহাপাড়া হরিতলা মন্দির প্রাঙ্গণে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সৃষ্টির সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অংশগ্রহণে মঙ্গলবার দিনব্যাপী ওই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সমিতির সভাপতি সুশান্ত সাহা মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন রোভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ মফিজুল হক। এছাড়াও সহযোগী চিকিৎসকগণ সেবা প্রদান করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, সমিতির পরিচালক নিবাস সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, শ্রী শ্রী হরি তলা সম্প্রীতি মন্দিরের সাধারণ সম্পাদক কোমল কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
চিকিৎসা সেবা নিতে আসা ব্যাসডাঙ্গা গ্রামের শিল্পী রানী, বলাকা হালদার বলেন, যশোর-খুলনাতে যেয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে রাত হয়ে যায়। তাছাড়া যাতায়াত ভাড়া ও ডাক্তার দেখাতে অনেক খরচ হয় এই সমবায় সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। এটা সবসময় চালু থাক। এই আশীর্বাদ করি।
আয়োজক কমিটির সভাপতি সুশান্ত সাহা বলেন, খুলনার সিএসএস হাসপাতালের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের চক্ষু সেবা দিতে পেরে আমরা খুব আনন্দিত। আগামীতেও মানুষের কল্যাণে আমাদের
কার্যক্রম অব্যাহত থাকবে। এখানে আজ প্রায় ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান