জেলা প্রশাসকের পক্ষে ১০১ মুক্তিযোদ্ধার সাফাই বিবৃতি
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে মোনাজাতে অংশ নেওয়ার ঘটনায় রিটার্নিং অফিসারের পদ থেকে অব্যাহতির বিষয়টিকে চক্রান্ত দাবী করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে সাফাই বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম শহর ও জেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ১০১ বীর মুক্তিযোদ্ধা।
বিবৃতিতে জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দাবী করে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে এক মোনাজাতকে কেন্দ্র করে মিথ্যা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। যা অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং দুঃখজনক। তাঁরা বলেন, তরুণ, চৌকষ সরকারি কর্মকর্তা মমিনুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। তাঁর সাথে সাক্ষাতে মুক্তিযোদ্ধারা তা অনুভব করেন। চট্টগ্রামের জনগণের জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। প্রতিদিন অসংখ্য লোকের অভিযোগ শোনেন এবং সমাধান দেয়ার চেষ্টা করেন। তিনি সরকারি ভূমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছেন। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল এই জেলা প্রশাসকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে । যুদ্ধকালীন শহর গ্রুপ কমান্ডার ও সদস্য শহর হাই কমান্ড ডা. মাহফুজুর রহমান বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্রান্ত করছে এমন প্রশ্নে তিনি বলেন মোনাজাতে অংশ নেওয়ায় তাকে রিটানিং কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক। তিনি তাঁর দিক থেকে সঠিক ছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেন তিনি সরল মনেই মোনাজাতে অংশ নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের দলীয় লোকেরাই উনাকে কালার করেছেন যা উচিৎ হয়নি। আমাদের কাছে মনে হয়েছে তুলনামুলকভাবে বর্তমান জেলা প্রশাসক অনেক ভালো, তিনি চক্রান্তের জালে আটকা পড়েছেন তাই এই বিবৃতি দেওয়া হলো।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ