ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাকলিয়ায় সক্রিয় কিশোর গ্যাং নিস্ক্রিয় পুলিশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ১১:৫৯

নগরীর বাকলিয়া এলাকায় দিনের পর দিন ব্যাপরোয়া হয়ে ওঠেছে কিশোর গ্যাং সদস্যরা। একের পর এক ঘটনার জন্ম দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পারছেনা পুলিশ। এমনকি মামলা থাকলেও আসামী ধরতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলছেন মামলার বাদী। 
জানা যায় দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনির ছাত্র  আবু ছিদ্দিককে বাকলিয়া থানাধিন সৈয়দ শাহ রোডস্থ  নেপচুন ক্লাবের সামনে ছিনতাইকারী এবং কিশোর গ্যাং চক্র গত ১১ আগস্ট রাত ৯টায় চকবাজার এলাকা থেকে কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়ে আসার  পথে ছিনতাইকারীরা মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ছুরিকাঘাতে তাকে মারাত্মক রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।  ঢাকা সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধিন ছিলেন। স্কুল ছাত্রকে হামলা এবং মারধরের ঘটনায় তার মা সেতারা বেগম বাদী হয়ে গত ১১ সেপ্টম্বর বাকলিয়া থানায়  কিশোর গ্যাং চক্রের সদস্য কোরবান (২২), লোকমান (২০), সুজন (২০), সাব্বির (২১), রাব্বি (২০)সহ আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ১২ সেপ্টম্বর  ছিনতাইকারী মোহাম্মদ কোরবানকে বাকলিয়া থানা পুলিশ গ্রেফতার করেন। পরে তার বাসায় অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত কিরিচ, ছুরিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। কিন্তু অন্য আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ তুলে হামলার শিকার স্কুল ছাত্রের মা এবং মামলার বাদী  সেতারা বেগম বলেন, প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে আমার ছেলেকে ছিনতাইকারীরা এবং কিশোর গ্যাং চক্রের সদস্যরা হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। তারা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে জানান। 
আসামী না ধরার অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ মাহিম বলেন, স্কুল ছাত্রকে হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী