রানবন্যার ম্যাচে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মোহালিতে রানবন্যার ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪ উইকেটে। ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে অজিরা পৌঁছে যায় ৪ বল হাতে রেখেই।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমে ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ক্যামেরন গ্রিন। অধিনায়ক ফিঞ্চ ২২ ও স্টিভ স্মিথ ৩৫ রান করেন। ২১ বলে ৪৫ রান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা মাত্র ১১ রান করে আউট হলেও আরেক ওপেনার রাহুল ৩৫ বলে ৫৫ রান করেন। তিনে নামা কোহলি আবারও ব্যর্থ হন। ৭ বলে ২ রান করেন তিনি। চারে নামা সুর্যকুমার যাদব ২৫ বলে ৪৬ রান করেন।
হার্দিক পান্ডিয়ার ৩০ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে ২০৮ রানের বড় স্কোর পায় ভারত। পান্ডিয়া তার এই ইনিংসে মোট ৫টি ছক্কা মারেন, যার মধ্যে তিনটি এসেছে ইনিংসের শেষ তিন বলে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ