ফুল দিয়ে, কেক কেটে সাফ জয়ীদের অভ্যর্থনা
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সেখানে কেটে কেটে ও ফুলের শুভেচ্ছায় সাফ জয়ী নারীদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা।
‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সাবিনা খাতুন আছেন এই উদযাপনের মধ্যমণি হয়ে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বাফুফের কর্মকর্তাদের সবাইকে নিজ হাতে কেক খাইয়ে দেন আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা সাবিনা, যিনি দলের সবার কাছে পরিচিত ‘সাবিনা আপু’ হিসেবে। সাবিনার ক্যারিশমাটিক নেতৃত্বের সাথে কোচ গোলাম রব্বানী ছোটনের ট্যাকটিকাল নৈপুণ্যে আসে দেশের জন্য বহুল কাঙ্ক্ষিত এই জয়।
বিমানবন্দরে দেখা গেছে সমর্থক ও গণমাধ্যমকর্মীদের উপচে পড়া ভিড়। ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত পুরো বিমানবন্দর এলাকা। বাংলাদেশ দলকে বহনকারী বিমানের মধ্যেও ছিল উদযাপন। বিমানের মাঝেই মিষ্টি খাওয়ানো হয় ফুটবলারদের।
সাফজয়ী খেলোয়াড়রা জানিয়েছেন, এমন রাজকীয় সংবর্ধনা আগে কখনোই পাননি তারা। তাদের স্বপ্ন পূর্ণ হয়েছে। তারা আরও জানান, আসরের ফাইনাল খেলার লক্ষ্য ছিল তাদের। ফাইনালটাও জিতে দেশবাসীর মুখে হাসি ফোটাতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ