ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে হতদরিদ্রকে মারপিটের অভিযোগ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৪:৩২
নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধ কর্মসূচীর চাল নিতে গিয়ে ডিলারের সাথে দ্বন্দ্বের জের ধরে সালেক হোসেন (৩৫) নামে এক হতদরিদ্রকে বাড়ী থেকে ডেকে এনে মারপিটের অভিযোগ ওঠেছে। এতে আহত হয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে সালেক হোসেন। আহত সালেক উপজেলার মির্জাপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে।এঘটনায় মঙ্গলবার দুপুরে সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও ডিলারসহ সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
ভুক্তভোগী সালেক হোসেন বলেন,সোমবার দুপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরের চাল নেয়ার জন্য ভবানীপুর বাজারে ডিলারের ঘরে যান। এসময় লাইনে দ্বাড়ানো একজন মহিলা চাল নিতে এক হাজার টাকার নোট বের করে দেয়। এতে ডিলার ওই মহিলাকে ভাংতি টাকা দিতে বলেন। ওই সময় ডিলারদের কাছে কেন ভাংতি টাকা নেই এমন মন্তব্য করলে ডিলার ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সালেককে মারপিট করে বের করে দেয়। পরে চাল না নিয়েই সালেক বাড়ীতে ফিরে যায়। কিছু পর স্থানীয় মেম্বার শাহাদাৎ হোসেনসহ কয়েকজন তার বাড়ী গিয়ে ডেকে ভবানীপুর বাজারে সোনালী ব্যাংকের নিচে আনলে চেয়ারম্যান মামুনুর রশিদসহ কয়েকজন তাকে বঁাশের লাঠি দিয়ে মারপিট করে জখম করে। সালেক দাবি করে আরো বলেন,তৎক্ষনাৎ চিকিৎসা নিতে যেতে চাইলে চেয়ারম্যান ও তার লোকজন নানান ভাবে হুমকি দিয়ে চিকিৎসা নিতে দেয়নি। পরে রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এঘটনায় সালেকের মা সহিদা বেওয়া সুষ্ঠু বিচারের আসায় বাদী হয়ে চেয়ারম্যান,মেম্বার,ডিলারসহ সাত জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ডিলার আব্দুর রশিদ বলেন,সালেক চাল নিতে এসে ভাংতি টাকাকে কেন্দ্র করে নানান অশ্লীল ভাষায় গালা-গালি করছিল। এসময় গোলমাল থামাতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পরে চেয়ারম্যান তাকে ডেকে এনে চর থাপ্পর মেরে সমাধান করে দিয়েছে।
স্থানীয় মেম্বার শাহাদাৎ হোসেন বলেন,চাল নিতে গিয়ে ডিলারের সাথে যে ঝামেলা হয়েছিল তা সমাধানের জন্য সালেককে বাড়ী থেকে ডেকে এনেছিলাম। পরে চেয়ারম্যান তাকে চর থাপ্পর দিয়ে সমাধান করে দিয়েছে। 
 
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন,ডিলারের ঘরে চাল নিতে গিয়ে হট্রগোল করছিল সালেক। আমরা শুধু হট্রগোল থেমে দিয়ে সমাধান করে দিয়েছি। সেখানে মারপিটের কোন ঘটনা ঘটেনি। 
 
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান