সাবিনা-মাসুরা সাতক্ষীরায় ফিরলেই সংবর্ধনা
সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন ও দলের ডিফেন্ডার মাসুরা পারভীন সাতক্ষীরা ফিরলেই সংবর্ধনা দিবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। নেপাল থেকে ঢাকাতে ফিরলেও কবে কখন এই দুই ফুটবলার সাতক্ষীরায় ফিরবেন সেটি এখনো নিশ্চিত নয়।
তারপরও বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সাবিনা ও মাসুরাকে সংবর্ধনার বিষয় নিয়ে প্রস্তুতি ও পরিকল্পনা বৈঠক করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দায়িত্বেও আছেন তিনিই।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ‘ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরলেই দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা হবে।’
এই দুই ফুটবলারকে বরণ করে নিতে ব্যানার ফেস্টুন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা দেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ