রাতে সন্তানের জন্ম দিয়ে সকালে পরীক্ষা কেন্দ্রে মা
মানিকগঞ্জের সাটুরিয়ায় রুনা আক্তার নামে এক এসএসসি পরিক্ষার্থী রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে গনিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রুনা আক্তার নামে এই পরীক্ষার্থী উপজেলার দেলুয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী। সে উপজেলার কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
বুধবার রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজিরিয়ান অপারেশনের মাধ্যমে রুনা আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের দেয়। কিন্তু সে এবার এসএসসি ২০২২ সালের পরিক্ষার্থী হওয়ায় তার সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানকে রেখে বৃহস্পতিবার সকালে সাটুরিয়া সরকারি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গিয়ে গনিত পরীক্ষায় অংশগ্রহন করেন। তবে মা মেয়ে দু জনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন।
পরীক্ষার্থী রুনা আক্তার বলেন,গতকাল বুধবার রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে আমার এসএসসি গনিত পরীক্ষা থাকায় আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে শিশু বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই গণিত পরীক্ষা অংশগ্রহণ করি। আমার পরীক্ষা অনেক ভাল হয়েছে এবং ভাল ফলাফল করব বলে আমি আশা করছি। সকলে আমার দোয়া করবেন।
কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, রুনা নামের ওই শিক্ষার্থী পড়াশোনায় অনেক ভাল। লেখাপড়ায় অনেক আগ্রহ আছে তার। সে আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। শুনেছি সে রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে হেটে এসেই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি সর্বদা রুনার সফলতা কামনা করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরীক্ষা কেন্দ্র সচিব ও সাটুরিয়া সরকারি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, রুনা নামে ওই পরীক্ষার্থী সুস্থভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। সে কেন্দ্রের ৯ নং কক্ষে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে ভাল ভাবেই তার গনিত পরীক্ষা দিয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied