মানিকগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
মানিকগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪। আসামী আওলাদ হোসেন ভিকটিমকে একা পেয়ে তাকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ চেষ্টাকালে তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে আটক করে র্যাবকে খবর দেয়। পরে র্যাব এসে আসামীকে গ্রেফতার করে নিয়ে যায়।
আওলাদ হোসেন সদর উপজেলার দিঘী ইউনিয়ের ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর আড়ৎদার মোঃ জাকির হোসেন এর দোকানে ম্যানেজার হিসাবে কাজ করে।
মানিকগঞ্জ র্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি জানান, ভিকটিম শিশুটি ভাটবাউর এলাকায় তার নানির কাছে থেকে লেখাপড়া করে। সেই সূত্রে আসামি আওলাদ হোসেন শিশুটির প্রতিবেশী। আওলাদ হোসেন সদর উপজেলার ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর মোঃ জাকির হোসেন এর দোকানে ম্যানেজার হিসাবে কাজ করে। বুধবার সকাল ৮ টার দিকে ভিকটিম ওই শিশু কাঁচাবাজার আড়ৎ এর মধ্যে মুদি দোকানে খাবার কিনতে যায়। তখন আসামী আওলাদ হোসেন ভিকটিমকে একা পেয়ে তাকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের মধ্যে টং এর উপরে নিয়ে যায়। অতঃপর ভিকটিমকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বলে, আমি এখন যা করব তুই চুপ থাকবি, চিৎকার করলে তোকে মেরে ফেলবো। ধর্ষক আওলাদ হোসেন ধর্ষণ চেষ্টা করলে ভিকটিম চিৎকার দেওয়ার করে এবং হাত-পা ছুটাছুটি করলে পাশের আড়ৎ এ থাকা মোঃ তুহিন দেওয়ান নামের এক ব্যক্তি ঘটনাটি টের পেয়ে ধর্ষক আওলাদকে ধরে ফেলে। পরে ঘটনাটি আড়ৎ এর সভাপতি, সেক্রেটারী ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা র্যাব-৪ মানিকগঞ্জ অফিসে জানায়। পরে র্যাব ঘটনাস্থলে এসে আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করে। সেই সাথে শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied