ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম' র সভপতি মহসীন সম্পাদক ফারুক
চট্টগ্রাম নগরে কর্মরত ফটিকছড়ির গনমাধ্যম কর্মীদের সংগঠন ফটিকছড়ি সাংবাদিক পরিষদ- চট্টগ্রাম'র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, শিশু সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব, জাহেদ মোতালেব, আবু মুছা জীবন, মো. আলতাফ মিয়া, মুছলেহ উদ্দিন মোহাম্মদ মামুন, অনুজ দেব বাপু, গোলাম সরোয়ার,সুমন কুমার দে, শেখ মোহাম্মদ মোর্শেদ চৌধুরী,রনি দাশ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মহসীন কাজী সভাপতি ও মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রাশেদ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. আলতাফ মিয়া, অর্থ সম্পাদক মুছলেহ উদ্দিন মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক-বাচ্চু বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুছা জীবন, কার্যকরী সদস্য- রতন কান্তি দেবাশীষ, বিপুল বড়ুয়া ও তুষার দেব। উল্লেখ্য, ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন প্রয়াত সাংবাদিক এসএম শোয়েব খান। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ ইদ্রিস।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ