শেষ ম্যাচে টসে হারল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।
বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাইম শেখ। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পরায় এই ম্যাচে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে সেরা একাদশে তাসকিন আহমেদ। যদিও তিনি দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিনের কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন।
আর এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নেমেছে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা। এ ছাড়া তিন জন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছে তারা। রমেশ মেন্ডিস চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দো। এই তিন জনকে দলে জায়গা দিতে একাদশের বাইরে রয়েছেন লাক্সান সান্দাকান, ইসুরু উদানা এবং ডাসুন শানাকা।
বাংলাদেশের সেরা একাদশ : তামিম ইকবাল খান (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলংকার সেরা একাদশ : কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা,পাথুম নিশানকা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো এবং দুশমন্থ চামিরা।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ