ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের উন্নয়ন বাধাঁগ্রস্ত করতেই ডিসি’র বিরুদ্ধে ষড়যন্ত্র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৩:১
পাহাড় কাটা, ভূমিদস্যু, চট্টগ্রামের উন্নয়নে বাঁধা ও চক্রান্তের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহ। বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর)  বিকেলে অনুষ্ঠিত মাববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু।
 
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবৈধ দখলদারদের কবল থেকে সরকারী সম্পত্তি উদ্ধারসহ চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বেগবান ও দৃশ্যমান করতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমিদস্যুদের অবৈধ দখলে থাকা প্রায় ৩ হাজার ১’শ একর জায়গা উদ্ধারসহ সেখানে বিভিন্ন সরকারী ও অন্যান্য স্থাপনা তৈরী করতে প্রশাসন যে মুহুর্তে উদ্যোগ নিয়েছেন ঠিক সে মুহুর্তে ভূমিদস্যু পাহাড়খেকো ও লুঠেরার দল চট্টগ্রামের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে সৎ, দক্ষ ও যোগ্য জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। স্বার্থন্বেষী কুচক্রীমহল জেলা প্রশাসকের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রপ্রচার চালিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে বদলীর পাঁয়তারা করছে। বর্তমান ডিসিকে হারালে চট্টগ্রামের উন্নয়ন অবশ্যই বাঁধাপ্রাপ্ত হবে। চট্টগ্রামকে ধ্বংস হতে দেয়া যাবেনা। তাই চট্টগ্রামের চলমান উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ডিসি মোহাম্মদ মমিনুর রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। একইসাথে দেশের উন্নয়ন বিরোধী ভূমিদস্যু ও লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 
 
বক্তারা আরও বলেন,এক শ্রেণির ভূমিদস্যুর দল পাহাড় কেটে বন ও গাছপালা  উজাড়ের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। রাতারাতি পাহাড় কেটে যারা অবৈধভাবে আবাসন তৈরী করছে কিংবা পাহাড় বিনষ্টের  ইন্ধন দিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি ধ্বংস করতে দেয়া হবেনা। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
 
বেসরকারী উন্নয়ন সংস্থা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম জেলা এডাব-র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা এমআর আজিম, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, অর্জন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, এডাব’র সহ-সভাপতি মোস্তফা কামাল যাত্রা, বিভাগীয় সসমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, আইএসডিএফ’র প্রতিনিধি মঞ্জুর আলী, প্রত্যাশী ফাউন্ডেশনের প্রতিনিধি নেছারুল ইসলাম নাজমুল, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মূহাম্মদ নাছির উদ্দিন, সিডিএফ’র প্রতিনিধি কোহিনুর বেগম, এসডিএফ’র প্রতিনিধি দীপা দাশ, ভিসিডবিøউএফ’র প্রতিনিধি মোহাম্মদ সাগর, প্রত্যাশী'র প্রতিনিধি বশির আহমদ মনি, অসহায় নারী সমিতির প্রতিনিধি মোঃ ওসমান গণি, সংসপ্তক’র প্রতিনিধি রফিকুল ইসলাম, কারিতাস’র প্রতিনিধি ওসমান গণি ও আইডিএফ’র প্রতিনিধি সুদর্শন বড়ুয়া। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে চট্টগ্রামে কর্মরত বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী