ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেমিনার ও পূনর্মিলনী অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:৪৯

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘চতুর্থ শিল্পবিপ্লব এবং বাংলাদেশের টেক্সটাইল খাতে এর প্রভাব’ শীর্ষক সেমিনার ও পূনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ এনামুল করিম।

উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.  নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর (অবঃ) এম মনিরুল ইসলাম (বিএন), পরীক্ষা নিয়ন্ত্রক মোসাম্মৎ হাবিবুন নাহার, আইটি ডিরেক্টর সাদ আল  জাবির আবদুল্লাহ, এনইউবি ট্রাস্টের সদস্য লাবিবা আবদুল্লাহ, বাংলাদেশ বস্ত্রপ্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড.  মো. জুলহাস উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল জলিল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তানজিম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড.  আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ চতুর্থ শিল্পবিপ্লবের নানা সুবিধা এবং টেক্সটাইল খাতে এর অবশ্যম্ভাবী প্রভাব নিয়ে কথা বলেন। ইন্ডাস্ট্রির চাহিদা পূরণে সক্ষম এমন যোগ্য গ্রাজুয়েট তৈরিতে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সুনামের কথা তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চতুর্থ শিল্পবিপ্লবের নানান দিক তুলে ধরেন। এছাড়াও তারা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরার পাশাপাশি আয়োজিত অনুষ্ঠানের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন। বিকালে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে

সাদিক পলাশ / সাদিক পলাশ

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত