বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে রাতে মাঠে নামছে জ্যোতির দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিতের লড়াইয়ে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। আবুধাবিতে ম্যাচ শুরু রাত নয়টায়। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের দুই ফাইনালিস্ট পাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগ।
এই ম্যাচে জয় পেলেই ফাইনালের পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত হবে বাংলাদেশের। তাই সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হয়ে ফাইনালে ওঠাই মূলত প্রাথমিক লক্ষ্য।
বাছাই পর্বের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ডকে ১৪ রানে, স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ রানের সহজ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে জ্যোতি-সালমারা। আজ থাইল্যান্ডকে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখার মিশনেই নামবে তারা।
থাইল্যান্ড নারী দলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবকটি ম্যাচেই বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই থাই নারীদের ৭০ রানে হারায় বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা