নালিতাবাড়ীতে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন
‘ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বারমারী মিশন চত্বরে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা (জোন- ৩) এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপুর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লেটুস চিরান ও শ্রীবরদী পৌরমেয়র মোহাম্মদ আলী লাল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, রোভারেন্ট ফাদার যোসেফ চিসিম, ফিদেলিস নেংমিনজা, ফাদার তরুন বনোয়ারী ও প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং প্রমুখ। পরে অংশীজনদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার