শ্রীমঙ্গলে এক চা শ্রমিকের মৃত্যু
শ্রীমঙ্গলে এক চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হরিনছড়ার পাশের বাগান মেখানী ছড়া চা বাগানের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মেখানী ছড়া ৫ নং লাইনের মৃত সুরেন্দ কন্দ এর ছেলে সুনাতন কন্দ (৬০)। তিনি মেখানী ছড়া চা বাগানের পাহারাদার ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনাতন কন্দ শ্রীমঙ্গল থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী হরিন ছড়া চা বাগান থেকে বাজার করে বৃহষ্পতিবার রাতে দুর্ঘম এলাকা মেখানী ছড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু তিনি গভীর রাত পর্যন্ত বাসায় না পৌঁছালে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজি করেন। পরদিন সকাল বেলা চা বাগানের শ্রমিকরা কাজে আসলে মেখানী ছড়ার রাস্তার পাশে কাঁচা ড্রেনের মধ্যে মাথা নিচ দিক দিয়ে মৃত এক ব্যক্তিকে দেখতে পান।
তারা রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সংবাদকর্মীরা এসে লাশটি উদ্ধার করে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করেন। এসময় লাশের প্যান্টের পকেট থেকে ৪ হাজার ৭৫০ টাকা ও লাশের পাশ থেকে বাজার থেকে ক্রয়কৃত মাছ পাওয়া যায়। স্থানীয়রা জানান গতকাল রাতে হরিন ছড়া থেকে সাপ্তাহিক তলব ও পুজার বোনাস ৫ হাজার ৩০৪ টাকা তিনি পান এবং তিনি অতিরিক্ত মদ খাওয়ার কারনে মৃত্যু হতে পারে বলে তারা জানান।
তবে আরেকটি সূত্রে জানা যায়,মেখানী ছড়ার এই সড়কটি চোরাকারবারিদের অবাধ আনাগোনা। চোরাকারবারীরা এই সড়ক ব্যবহার করে ভারত থেকে ইয়াবা,গাঁজা ও ফেনসিডিল আনয়ন করে। ওই সূত্র আরও জানায়,তিনি যেহেতু রাতে বাগানে পাহারা দেন সেই কারনে চোরাকারবারীদের সাথে কোন বিরোধের জের ধরে এটা কোন পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলতে পারব এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
Link Copied