হারে শেষ হলেও খুশি রজার ফেদেরার
হারে শেষ হলো টেনিসের রজার ফেদেরার অধ্যায়। লেভার কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচে সুইস কিংবদন্তির সঙ্গী ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। ম্যাচ শেষে কেঁদেছেন ফেদেরারও, কেঁদেছেন নাদালও। শনিবার অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সিস টিয়াফো ও জ্যাক সক জুটির কাছে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ হেরেছেন ফেদেরার-নাদাল জুটি।
হাঁটুর ইনজুরির কারণে ২০২১ সালের উইম্বলডনের পর থেকে মাঠের বাইরে ছিলেন ফেদেরার। তবে টেনিস ভক্তরা তার অপেক্ষায় ছিলেন। অপেক্ষায় ছিলেন হয়তো ফেদেরার নিজেও। কিন্তু শরীর সায় না দেওয়ায় শেষ পর্যন্ত টেনিস থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন গত সপ্তাহে।
ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে ২০ বারের গ্রান্ড স্লামজয়ী ফেদেরার বলেন, ‘আজকের দিনটা অসাধারণ। আমি খুশি, দুঃখিত নই। টেনিস কোর্টে আসলেই দারুণ অনুভূতি হয়। কোর্টে নামার আগে জুতোর ফিতে আরও একবার বাঁধতে হয়েছে, সবকিছু শেষবারের মতো করেছি। আমি কোনো চাপ অনুভব করিনি। যদিও ভেবেছি হয়তো ভালো কিছুই হবে শেষ ম্যাচে। হারলেও ম্যাচটি দারুণ উপভোগ করেছি। রাফার সঙ্গে খেলেছি, সব কিংবদন্তিরা এখানে হাজির হয়েছেন, সব কিংবদন্তির উদ্দেশে বলতে চাই, ধন্যবাদ’।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ