থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
১১ রানের জয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেয় সালমা-নাহিদারা। আর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলেছিল স্বাগতিক হিসেবে। এরপর ২০১৫, ২০১৮, ২০১৯ সালে বাছাইপর্বে রানার্সআপ ও দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলে টাইগ্রেসরা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফারজানা হক ও মুর্শিদা খাতুন ৩৪ রানের জুটি গড়েন। এই রানে আউট হন ফারজানা। তিনি ১৭ বলে ১ চারে ১১ রান করে যান। ৫২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা ফেরেন ৩৫ বলে ২ চারে ২৬ রান করে।
এরপর ৬৪ রানে নিগার সুলতানা ১৭ রান করে ও ৮১ রানে শবনম মুস্তারি ৬ রান করে আউট হন। ইনিংসের শেষ বলে ১১৩ রানের মাথায় রিতু মনি ১৭ রানে রান আউট হন। আর রুমানা আহমেদ ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন। বল হাতে থাইল্যান্ডের রোসেনান কানোহ, ফানিতা মায়া ও অন্নিচা কামচম্পু ১টি করে উইকেট নেন।
১১৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধীর গতিতে রান তুলছিল ইংল্যান্ড। জয়ের জন্য শেষ ৩ ওভারে তাদের প্রয়োজন ছিল ৫১ রান। ধারনা করা হচ্ছিল বড় ব্যবধানেই জিতবে বাংলাদেশ। কিন্তু নাথাকান চানথাম দারুণ ব্যাটিং করে ব্যবধান কমান। তিনি ৫১ বলে ৪ চার ও ৩ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। ম্যাচসেরাও হন তিনি।
এছাড়া নারুয়েমল ১২, নান্নাপাত ১০ ও সোরননারিন অপরাজিত ১০ রান করেন। বল হাতে বাংলাদেশের সালমা খাতুন ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি ও সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ২টি উইকেট নেন।
এর আগে আগে প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে নারী দলকে নাটকীয়ভাবে ৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের পাশাপাশি তারাও বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে।শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ