খালিয়াজুরীতে শিশু ধর্ষনের চেষ্টা, অতঃপর থানায় মামলা
২৩ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকাল সাড়ে পাঁচ টায় তিন মেয়ে শিশুকে পানীয় জুস লিচু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে এক যুবক। শিশুদের চিৎকার চেচামেচিতে ধর্ষক পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর আব্দুর জব্বার রাবেয়া খাতুন স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রের এক কক্ষে। স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল বিকাল বাড়ীর পাশে ঐ তিন শিশু খেলাধূলা করছিল। কৃষ্ণপুর গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান(২০) তাদের পানীয় জুস লিচু কিনে দিবে বলে স্থানীয় দোকানদার মুছা মিয়ার দোকান থেকে লিচু কিনে দিয়ে তাদেরকে কৃষ্ণপুর আব্দুর জব্বার রাবেয়া খাতুন স্কুল এন্ড কলেজের এক নীরব কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুকে পরোহিত প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করলে সাথে থাকা দুই শিশু দৌড়ে পালিয়ে যায় ও মিজানুর রহমানের সাথে থাকা অপর শিশুকে আটকিয়ে ধর্ষণ করতে চাইলে ঐ শিশুর চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন জড়ো হলে ধর্ষক মিজানুর রহমান পালিয়ে যায়। ভিকটিমের মা বাদী হয়ে খালিয়াজুরী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ২৪ সেপ্টেম্বর( শনিবার) সকাল নয় টায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং০৭। তিনি আরও বলেন মামলা দায়েরের পর ধর্ষক মিজানুর রহমানকে গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
Link Copied