ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

কদুরখীল ইউনাাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ

সভাপতির বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৯-২০২২ বিকাল ৫:৪২

বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অফিস সহকারী নিয়োগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু কাউছার ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাকুরী দেয়ার নাম করে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। 
ঘাসান নামের একজনের কাছে থেকে  ঘুষের দাবিকৃত টাকার মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই লাখ টাকার বিনিময়ে অফিস সহকারী পদে নিয়োগ দেয়ার কথা বলে নিয়োগ দেন স্কুলের পরিচ্ছন্ন কর্মী পদে।  সোহেল নামের এক নিরাপত্তা প্রহরী কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে চাকরী প্রার্থী মোহাম্মদ হাসানের সাথে প্রতারণার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘুষের টাকা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস.এম মিজানুর রহমান চাকুরী প্রার্থী মোহাম্মদ হাসানের কাছ থেকে সরাসরি জড়িত থাকার তথ্য ও প্রমান অডিও রেকর্ড এবং কিছু ভিডিও রেকর্ড রয়েছে। গত ১২ মে চাকুরী প্রার্থী মোহাম্মদ হাসানকে অফিস সহকারী পদে চাকুরী দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে নিয়োগ দেন স্কুলের পরিচ্ছন্ন কর্মী হিসেবে। উক্ত চাকরী প্রার্থী বর্তমান হাজী মুহাম্মদ মহসীন কলেজে বিবিএর শিক্ষার্থী চাকুরীটা শিক্ষাগত যোগ্যতার সাথে বেমানন হওয়ায় উক্ত পদে চাকুরী করতে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে হাসান। স্কুলের অফিস সহকারী নিয়োগের নামে ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাকুরী প্রার্থী মোহাম্মদ হাসান গত ১ সেপ্টম্বর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মোহাম্মদ হাসান উপজেলার কদুরখীল এলাকার আব্দুল খালেকের পুত্র। অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, আমি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উক্ত স্কুল আর আমার বাড়ির দুরত্ব অনেক সেখানে আমি জড়িত থাকার প্রশ্ন আসে না। আমার বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন। এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি আবু মোহাম্মদ কাউছার জানান, স্কুল পরিচালনা কমিটির  নির্বাচনে একটি চক্র পরাজিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এতে কমিটিতে থাকা কিছু লোকজনও জড়িত আছে। আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি অপরাধ করে থাকে ক্ষতিগ্রস্থ ব্যক্তি হয়ে থাকলে আমার কাছে আসতে হবে অভিযোগ দিতে হবে। আমার কাছে তো কেউ আসেনি, আমি খবর পেয়ে নিজেই যোগাযোগ করা চেষ্ঠা করেছি হাসান ছেলেটা আমার ফোনও ধরছে না।নিয়োগে প্রক্রিয়া সরকারি লোকজনের উপস্থিতে হয়েছে, সেখানে স্কুল কমিটির কারো কোন ধরণের হাত নেই। ছেলেটার চাকরী হওয়ার পর কেন অভিযোগ করছে, যদি ঘুষ দিয়ে থাকে অপরাধ করেছে উনারও শাস্তি হওয়া দরকার। অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ জানান, হাসান যে পদে আবেদন করেছে সে পদে চাকরী হয়েছে, চাকরী এমপিওভুক্ত হয়ে বেতন ভাতাও উত্তোলন করে আসছে। কেউ টাকা পয়সা লেনদেন করে থাকলে এর দায় স্কুল কর্তৃপক্ষ নেয়ার কথা না নিবেও না।  

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ