ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ম্যাচসেরা হলেন সাকিব 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১১:৪০

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ‘গোল্ডেন ডাক’। তবে নিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সকে জেতালেন তিনি।

রবিবার ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সাকিবের গায়ানা। টসে হেরে আগে ব্যাট করে গায়ানা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৩ রান। দলের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৬০ রান করেন। চারে নামা সাকিবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও চারটি চার। এছাড়া অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ ও ওডিন স্মিথ ২২ রান করেন।

এরপর বল হাতে নৈপুণ্য দেখান সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সাকিবের শিকার হওয়া তিনজনই ‘দুর্ধর্ষ’ ব্যাটার- টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। এখানেই থামেননি সাকিব, সরাসরি থ্রো’তে রানআউট করেন নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরানকেও। ম্যাচ শেষে তাঁর হাতেই উঠেছে সেরার পুরস্কার।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’