ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রক্তাক্ত রোনালদো, পর্তুগালের বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:০

উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার দিবাগত রাতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় পর্তুগাল। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। তবে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের গোলরক্ষকের পাঞ্চে তার নাক ফেঁটে রক্তাক্ত হন।

তিনি গোল না পেলেও দিওগো দালোত করেন জোড়া গোল। গোল পান ব্রুনো ফার্নান্দেস ও দিওগো জতাও। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগীজরা। এই জয়ে গ্রুপ-২ এর পাঁচ ম্যাচের ৩টি জিতে ও ১টি ড্র করে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পর্তুগাল।

এদিন ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। এ সময় ডানদিক থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বল চলে যাচ্ছিল লাইনের বাইরে। সেখানে দ্রুতবেগে দৌড়ে গিয়ে সেই বল কাটব্যাক করে বক্সের মধ্যে পাঠান রাফায়েল লিয়াও। সেটাতে পা লাগিয়ে জালে পাঠান দালোত।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় বামদিক দিয়ে মারিও রুই ক্রসে বল বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেসকে। তিনি খুব কাছ থেকে ডান পায়ের শটে জালে জড়ান।

বিরতির পর ৫২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন দালোত। তাতে পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় ব্রুনো ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বল বক্সের সামনে পান দালোত। তিনি কিছুটা বামদিকে সরে এসে জায়গা করে নিয়ে শট নেন। বল বুলেট গতিতে জালে প্রবেশ করে।

ম্যাচের শেষদিকে (৮২ মি.) ব্যবধান ৪-০ হয়। এ সময় কর্নার পায় পর্তুগাল। কর্নার থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর উড়িয়ে মারা বল পেনাল্টি বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে জতার কাছে চলে আসে। সেটাতে আলতো করে হেড নিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান জতা। তাতে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে