ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় অটোরিক্সা, সিএনজি মালিক সমিতি কমিটির বিরুদ্ধে গণপিটিশন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:০
ভেড়ামারায় কুষ্টিয়া জেলা অটোরিক্সা/অটোট্যাম্পু, সিএনজি মালিক সমিতি (যার রেজিঃ নং ২১১৬) কমিটির বিরুদ্ধে সিএনজি মালিক চালকগণের পক্ষ থেকে গণপিটিশনআজ মঙ্গলবার সকাল ৯ঃ০০ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ বরাবর অটোরিক্সা/অটোট্যাম্পু, সিএনজি মালিক সমিতি কমিটির বিরুদ্ধে সিএনজি মালিক চালকগণের পক্ষ থেকে গণপিটিশন দাখিল করা হয়।
 
উল্লেখ্য বিষয় জানা যায় মালিক সমিতি কমিটির বিরুদ্ধে নগদ ৫০০০/- (পাঁচ হাজার টাকা ) একই সিএনজি অন্যথায় হস্তান্তরে পুনরায় ভর্তি ফি দিতে হয়। অন্যথায় রোডে উঠতে দেয় না। মাসিক রোড ম্যানেজমেন্ট বাবদ ৪০০/- চারশত টাকা, প্রতিদিন মালিক সমিতি ২০/- টাকা, সিরিয়ালের জন্য ২০/- টাকা সহ প্রকারান্তে টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে এই গণপিটিশনে। আরো জানা যায় গত সাত বছর ধরে কমিটি কোন হিসাব দিতে পারে নাই এবং উপরস্থ কোন নির্বাচন ব্যতীত জোরপূর্বক ভাবে একই কমিটির দ্বারা পরিচালিত হচ্ছে। সিএনজি চালকগণ এই গণপিডিশনে আরো উল্লেখ করেন যে, অশ্লীল ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমানে তাদের চাঁদাবাজি বন্ধসহ মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ কমিটির বিলুপ্তির মধ্যে দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে সকল সদস্যগনের  ভোটারিধিকা নিশ্চিতকরণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ও গঠনতন্ত্র অনুযায়ী সমিতির নতুন কমিটি সাত বছরের হিসাব আদায়, অবৈধ চাঁদাবাজি, শারীরিক নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত ক্ষ্যান্ত হবে না এমনটাই গণপিটিশনে উল্লেখ রয়েছে।
 
এ বিষয়ে অনেক ড্রাইভারের সাথে কথা হলে তারা বলেন আমরা ভর্তি হওয়ার সময় 5000 টাকা দেই এবং মাসের ৪০০ টাকা দেই প্রতিদিন ২০ টাকা করে দেয়া হয় থামি থেকে এ বিষয়ে অটোরিকশা অটো ট্রাম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতি সুলাইমান চিশতিয়ার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না আমার নামে যারা অভিযোগ করেছেন সেটার কোন সত্যতা নাই।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার