টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাবি উপাচার্যের শ্রদ্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শনিবার(২৪ সেপ্টেম্বর) দুপুর একটায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপন করেন।
এদিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি শোকবইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম ও গ্রন্থাগার পরিদর্শন করেন।
শোকবইতে উপাচার্য উল্লেখ করেন মহান আল্লাহ তায়ালার দরবারে ১৫ আগস্টের সকল শহীদদের মাগফিরাত কামনা করছি।জাতির পিতার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি পরাধীনতার শিকল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল আমাদের এই স্বাধীনতা। তার ত্যাগ তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মানে আমরা দৃঢ় প্রত্যয়ী।
এসময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ সহ প্রায় ২০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
এমএসএম / এমএসএম
কালিহাতীতে ৪ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পে ধীরগতি, যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
Link Copied