ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা: বিভাগীয় কমিশনার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৪৩
বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা রোববার (২৫ সেপ্টেম্বর)  বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সদস্য সচিব জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমার সঞ্চালনায় আলোচনায় অংশনেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজউল্যাহ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ইলিয়াছ ভুইয়া, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোরটাস অ্যাসোসিয়েশনের এস এম শোয়াইব হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিনিধিবৃন্দ।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন নিরাপদ খাদ্য বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্ঠিতে সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠান এবং  ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। লাইন্সেবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযান জোরদার করা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, হোটেল রেস্তোরায় বারবার একই তেল দিয়ে ভাজাপোড়া বন্ধ ও  পোড়াতেল সংরক্ষন, বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বজ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা সৃষ্ঠিতে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্ঠির ওপর জোর দেন। জেল জরিমানার পরিবর্তে উদ্ভুদ্ধকরণ কর্মসুচির মাধ্যমে মানুষের আচরন পরিবর্তনে কাজ করার পরামর্শ দেন। সভার শুরুতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা স্লাইডের মাধ্যমে খাদ্যে বিভিন্ন ক্যামিকেল মিশ্রণ ও অনিরাপদ আচরন- অভ্যাসের কারনে ক্ষতিকর বিষয় ও করনীয় তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী