শাহজাদপুরে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছে। গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মো. আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে নারায়নদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নানকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘর থেকে বের করে গাছের সাথে বেধে রেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের ভিতর ঘুরানো হয়।
এলাকাবাসী জানান, জুগ্নীদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে, নারায়ণদহ মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান কুরআন শিক্ষা দেওয়ার জন্য প্বার্শবর্তী গ্রামের আনছার আলীর বাড়িতে আসাযাওয়া করতো। সেই সুযোগে আনছার আলীর মেয়ে আনিজা খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। আনিজার স্বামী জামাল হোসেন ঢাকার একটি গরুর ফার্মে কাজ করার সুযোগে মাঝে মাঝেই হাফেজ আব্দুল হান্নান সহবাসে লিপ্ত হতো। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে আনিজার সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রাখে। পরে স্থানীয়রা আনিজা খাতুন ও হাফেজ আব্দুল হান্নানের মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে গ্রামের মধ্যে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল জানান, এলাকাবাসী মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান ও আনিজা খাতুনকে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেধে রেখে মাথার চুল কেটে দিয়ে গলায় বোতল ঝুলিয়ে এলাকার রাস্তা দিয়ে ঘুরায়। পরে পুলিশ গিয়ে মসজিদের ইমাম, আনিজা খাতুনসহ মোট চারজনকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, মসজিদের ইমাম ও গৃহবধূকে চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন